আবারও দর্শক সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএল অভিষেকেই মাঠ মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। দেশের ক্রিকেটপ্রেমীরাও তাই আইপিএল নিয়ে আগ্রহ ফিরে পেয়েছিলেন, চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে আলোচনার ঝড়ও উঠছিল এ নিয়ে। কিন্তু সে ঝড় খানিকটা স্তিমিত হয়ে গেল আবারও। সাকিব আল হাসান যে মাঠে নামতেই পারছেন না। কাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেও তাঁকে একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিবকে ছাড়া প্রথম ম্যাচটা জিতলেও কাল হেরেছে কলকাতা। গৌতম গম্ভীর (৬৪) ও মনীশ পান্ডের (৫২) ফিফটিতে ৫ উইকেটে ১৮৭ রান করে কলকাতা। রানটা ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় মুম্বাই। ৫৪ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন দলটির ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা। তথ্যসূত্র: ক্রিকইনফো।