আবারও পথহারা নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিয়টই ছিলেন নিউজিল্যান্ডের ভরসা ছবি: শামসুল হক, মেলবোর্ন থেকে
এলিয়টই ছিলেন নিউজিল্যান্ডের ভরসা ছবি: শামসুল হক, মেলবোর্ন থেকে

রস টেলর আর গ্রান্ট এলিয়টের দুর্দান্ত জুটি নিউজিল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আবারও দ্রুত ৩ উইকেটের ধাক্কা বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলীয় আধিপত্যকে সুপ্রতিষ্ঠিত করেছে।
টেলর-এলিয়ট জুটি চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ১১১ রান। এই যুগল নিউজিল্যান্ডের শুরুর বিপর্যয়টাকে সামাল দিয়েছিলেন বেশ ভালোভাবেই। কিন্তু জেমস ফকনারকে আক্রমণে এনে এই জুটি ভাঙলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফকনারের বলে প্রথমে উইকেটের পেছনে হাডিনকে ক্যাচ দিলেন টেলর। টেলরের বিদায় যেন আরও একটি বিপর্যয়ের পথ খুলে দিল। এরপর ফকনার বোল্ড করলেন কোরি অ্যান্ডারসনকে, মিচেল স্টার্ক এসে লুক রনকির উইকেট তুলে নিলে নিউজিল্যান্ড আবারও পড়ে গেল বড় ধরনের বিপর্যয়ের মধ্যেই।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি জেমস ফকনারের। ২টি করে উইকেট মিচেল স্টার্ক, মিচেল জনসনের। একটি উইকেট নিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। দারুণ বল করেও উইকেটের দেখা পাননি জশ হ্যাজেলউড।
এই প্রতিবেদন লেখার সময় আরও দুটি উইকেট নেই নিউজিল্যান্ডের। মিচেল জনসনের বলে বোল্ড হয়ে ফিরেছেন ড্যানিয়েল ভেট্টোরি। ৮৩ রানে ফকনারের বলে বোল্ড হয়েছেন গ্রান্ট এলিয়ট।
৪১ ওভারের খেলা হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৭১। নিউজিল্যান্ডের সংগ্রহ এখন কত দূর যায়-দেখার বিষয় এটিই।