আবারও বৃষ্টির হানায় খেলা বন্ধ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলারও সমাপ্তি টানতে হল বৃষ্টির হানায়। বৃষ্টি আসার আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান অবিচ্ছিন্ন থেকে কমিয়ে নিয়ে এসেছেন প্রথম ইনিংসের ঘাটতিটা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখনো পর্যন্ত প্রোটিয়াদের স্কোরবোর্ডে উঠেছে ৬১ রান। স্টিয়ান ফন জিল ও জিন এলগার শুরুটা বেশ সতর্কতার সঙ্গে করলেও ধীরে ধীরে কিন্তু হাত খুলছিলেন। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৭ রানে। তাল চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে নিজেদের অবস্থান সমান-সমানই দেখছে দুই দল।
এর আগে, দক্ষিণ আফ্রিকার ২৪৮ রান টপকে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩২৬ রানে। ৭৮ রানের এই লিড কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই প্রথম নয়, যেকোনো টেস্ট দলের বিপক্ষেই পরে ব্যাট করে সর্বোচ্চ। তবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত বোলারদের সাফল্যহীনতায় এগিয়ে থাকার সুবিধাটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্টাইন ফন জিল অপরাজিত ৩৩ রানে, ডিন এলগার ২৮ রানে।