আবারও ব্যর্থ সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচেই করেছিলেন ফিফটি। তারপর থেকেই সাকিব আল হাসানের ব্যাট হাসছে না। কাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও রান পেলেন না সাকিব। ৬ বলে করেছেন মাত্র ৭ রান! ব্যর্থ ছিলেন বোলিংয়েও, ২ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে উইকেটশূন্য। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি করাচি কিংস অলরাউন্ডার।
তবে সাকিব না পারলেও কাল সতীর্থ মুশফিকুর রহিম নিজের ব্যাটিং সামর্থ্যের কিছুটা প্রমাণ দিয়েছেন। আগের দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পেয়েছিলেন মাত্র ১২ বল। কাল একটু ‘উন্নতি’ হলো বাংলাদেশের উইকেটকিপারের, খেলতে পারলেন ২৭ বল। তাতে ২ চার ও ১ ছক্কায় করেছেন ৩৩ রান। তবে ম্যাচটা জিততে পারেনি মুশফিক-সাকিবের দল করাচি কিংস, হেরে গেছে ৫ উইকেটে। সূত্র: ক্রিকইনফো।