আবারও মরিস-বীরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার দক্ষিণ আফ্রিকার। কেপটাউনের দর্শকেরা তখন আরও একবার ক্রিস মরিসের ঝলকের অপেক্ষায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ এক ইনিংস খেলে জিতিয়েছিলেন মরিস। এবারও নিরাশ করলেন না। ৭ বলে ১৭* করে ম্যাচ বের করে নিলেন।
পরশু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিন্তু একটু কঠিন করেই জিতেছে প্রোটিয়া। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৪ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে একপর্যায়ে ৩ উইকেট হারিয়েই ৯৮ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ১৬ রানের মধ্যে রাইলি রুশো, ডেভিড মিলার ও ডেভিড ভিসের দ্রুত বিদায়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তবে মরিসের বীরত্বে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা। এএফপি।