প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি জো রুট। গতকাল পেরেছেন কি না, তা এ রিপোর্ট লেখার সময় বলার উপায় ছিল না। তবে তাঁর সেঞ্চুরির সুবাদেই জোহানেসবার্গে ইংল্যান্ড করেছে ২৬২ রান। রান তাড়া করতে আসা দক্ষিণ আফ্রিকা ৪০.৩ ওভারে করেছে ২০৫। অর্থাৎ জয়ের জন্য বাকি ৪ উইকেটে ৫৭ বলে তাদের করতে হতো ৫৮।
ইংল্যান্ড ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানের ৫ জনের মিলিত অবদান ১৫ হলেও জো রুটের ১২৪ বলে ১০৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৬২ রান তোলে সফরকারীরা। ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন রাবাদা, ৪৬ রানে ৩টি ইমরান তাহির। ক্রিকইনফো।