আবারও সেঞ্চুরি কোহলির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বেইলির ভয়টাই সত্যি হলো। বিরাট কোহলির রান যখন ৪, মিড অফ থেকে থ্রো করে বল স্টাম্পে লাগাতে পারলেই তাঁকে আউট করতে পারতেন বেইলি। বলটা স্টাম্পে লাগেনি, মাঠ থেকেই বেইলি বললেন, ‘আশা করি, এর মূল্য দিতে হবে না।’
বেইলির প্রার্থনা কাজে এল না। মূল্য দিতেই হলো রাইজিং পুনে সুপারজায়ান্টসকে। আইপিএলে তিন ম্যাচ আগেই টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। দুই সপ্তাহও গেল না, আরও একটি সেঞ্চুরি পেয়ে গেলেন বেঙ্গালুরু অধিনায়ক। নতুন জীবন পেয়ে কোহলি খেললেন ৫৮ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে পুনের দেওয়া ১৯২ রানের লক্ষ্যও তিন বল আর ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে গেল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দিনের অন্য খেলায় দিল্লি ডেয়ারডেভিলসকে (১৭২/৫) ৯ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব (১৮১/৫)। ক্রিকইনফো।