আবারও হাফিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে আবারও অভিযুক্ত হলেন মোহাম্মদ হাফিজ। গল টেস্ট শেষ হওয়ার পর কাল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে খবরটা। ম্যাচে ২০ ওভার বোলিং করে ২ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রাখা এই অলরাউন্ডার অভিযুক্ত হলেন দ্বিতীয়বারের মতো। আগামী ২১ দিনের মধ্যে আবারও বোলিং পরীক্ষা দিতে হবে হাফিজকে। পরীক্ষায় ব্যর্থ হলে বোলিং করা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন এই অফ স্পিনার। ৩৪ বছর বয়সী হাফিজ গত এপ্রিলেই অ্যাকশন শুধরে ফিরেছিলেন বোলিংয়ে। ক্রিকইনফো।