আবারও হুমকি ওয়ার্নারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকি ডেভিড ওয়ার্নার আগেও দিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে এসে খেলা বাদ দিয়ে যে আবারও এ বিষয়টা নিয়ে কথা বলবেন, সেটি আন্দাজ করা যায়নি। বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে দ্বন্দ্বে তাঁরা যে আগের অবস্থানেই আছেন, সেটি পরিষ্কার করে দিয়েছেন ওয়ার্নার। আরও একবার হুমকি দিলেন, এ সমস্যার সমাধান না হলে আগামী অ্যাশেজে খেলবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা!

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) এই দ্বন্দ্বটা শুরু হয়েছে বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তি ঘিরে। বেশ কিছু শর্তে আপত্তির কারণে সেই চুক্তিতে সই করছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ওদিকে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড খেলোয়াড়দের ই-মেইল করে হুমকি দিয়েছেন, নতুন চুক্তিতে সই না করলে ৩০ জুন বর্তমান চুক্তি শেষ হওয়ার পর খেলোয়াড়দের আর বেতন দেওয়া হবে না। সেটির জবাবেই পাল্টা হুমকি দিয়ে ক্রিকেটারদের পক্ষে ওয়ার্নার বলেছিলেন, প্রয়োজনে অ্যাশেজ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন।

ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে এসে পরশু সেই হুমকিই আবার দিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক, ‘৩০ জুনের পর আমরা তো বেকার হয়ে যাব। আমাদের সঙ্গে কোনো চুক্তি থাকবে না। আর চুক্তি না থাকলে আমরা খেলতেও পারব না।’ এএফপি।