আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে নিয়মিত এই শিরোনাম প্রায় হারিয়ে গেছে অনেক আগেই। সব খেলা মিলিয়েই সর্বশেষ কবে ফাইনালে মুখোমুখি হয়েছে আবাহনী-মোহামেডান, মনে করতে পারবেন না হয়তো খেলার একনিষ্ঠ অনুসারীদের অনেকেই। মেয়েদের ক্রিকেটের সৌজন্যে আবার দেখা যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগের ফাইনালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মুখোমুখি আবাহনী ও মোহামেডান।