আমিনুলকে ছাড়াতে পারেননি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাব্বির রহমানের টেস্ট অভিষেকে ফিফটির আনন্দ গিয়ে মিশল হারের কষ্টে। বাংলাদেশের ১৩তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে পঞ্চাশ পেরোলেন এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করেছেন সাব্বির। টেস্ট অভিষেকে তাঁর চেয়ে বেশি রান করেছেন মাত্র ৮ জন বাংলাদেশি। অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি আমিনুল ইসলামের। ১৬ বছর পরও তাঁর ১৪৫ রান ছুঁতে পারেননি কেউ। তেমনি দুই ইনিংস মিলিয়ে তাঁর করা ১৫১ রানও থেকে গেছে নাগালের বাইরে। তবে অভিষেকের সেরা ইনিংস কিংবা সর্বোচ্চ রানের ধারেকাছেও যেতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ১৯০৩ সালে অভিষেকে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন টিপ ফস্টার। তবে টেস্ট অভিষেকে ৩১৪ রান (২১৪ ও ১০০*) করে সবচেয়ে এগিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যান লরেন্স রো।
অভিষেকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান
১৫১
১৪৫ ও ৬
আমিনুল ইসলাম
প্রতিপক্ষ/ভেন্যু
ভারত
ঢাকা
২০০০
১৪৭
৬২ ও ৮৫*
জাভেদ ওমর
জিম্বাবুয়ে
বুলাওয়ে
২০০১
১৪০
২৬ ও ১১৪
মোহাম্মদ আশরাফুল
শ্রীলঙ্কা
কলম্বো
২০০১
১৩৭
৫৩ ও ৮৪
তামিম ইকবাল
নিউজিল্যান্ড
ডানেডিন
২০০৮
১২০
১১৩ ও ৭*
ওয়েস্ট ইন্ডিজ
খুলনা
২০১২