আমিনুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের শুরুটা হয়েছিল দারুণ। সফরকারী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান করেছিল দলটি। কাল বিকেএসপিতে ওই ভিত্তির ওপরে দাঁড়িয়েই ঠিক ৪০০ রানে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা। প্রথম দিন শেষে ৭৭ রানে অপরাজিত আমিনুল ইসলাম কাল সেঞ্চুরি পেয়েছেন। সফরকারীরা ৪ উইকেটে ৮৩ রান নিয়ে শেষ করেছে দিন।
২৬২ বলে ১৭ চারে ১২২ রান করেছেন আমিনুল। ৫৫ রানে অপরাজিত ছিলেন মোর্তজা আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭: ১২৭ ওভারে ৪০০/৮ ডি. (আমিনুল ১২২, রাতুল ৮৪, মোর্তজা ৫৫*, সজীব ৪১, শামীম ৩৫; রোহিত ৩/৭৯)। সিএবি অনূর্ধ্ব-১৭: ৪৫ ওভারে ৮৩/৪ (অর্ণব ৬৬*; শাহাদাত ২/১৪, শরীফ ১/১৪, মুকিদ ১/৩১)।