আমিরকে ফেরার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সংবাদ সম্মেলনে নতুন চেহারার আমির
কাল সংবাদ সম্মেলনে নতুন চেহারার আমির

ভুল করেছিলেন। আর ওই এক ভুলেই ওলট-পালট হয়ে গিয়েছিল মোহাম্মদ আমিরের জীবন। যার মধ্যে ওয়াসিম আকরামের ছায়া দেখেছিলেন অনেকে, সেই আমির স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হলেন ক্রিকেট থেকে, জেলেও গেলেন। সদাচরণের জন্য অল্প দিনেই জেল থেকে ছাড়া পেলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হবে এ বছর সেপ্টেম্বরে। তবে ১৪ টেস্টে ৫১ উইকেট শিকারি পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলারের জন্য সুখবর-আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগেই ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন। গত বছর নভেম্বরে তাঁর হয়ে আইসিসির কাছে আবেদন করেছিল পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে কাল দুবাইয়ে বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছে ২২ বছর বয়সী এ পেসারকে। ক্রিকইনফো।