আমিরাত ছাড়লেন আকিব জাভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হয়নি আকিব জাভেদের। শেষ মুহূর্তে বিদেশি কোচের দিকে ঝুঁকে পড়ে পিসিবি আকিবকে নিয়মিতই হতাশা উপহার দিয়ে গেছে। স্বাভাবিকভাবেই আরও কিছুদিন তাঁকে সংযুক্ত আরব আমিরাতের কোচ হিসেবে দেখতে পাওয়ার কথা ছিল। গত চার বছরে দলটিকে তো কম সাফল্য এনে দেননি! তাঁর কোচিংয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছিল দলটির। এবারের এশিয়া কাপেও আফগানিস্তানকে টপকে মূল পর্বে খেলেছে তারা। কিন্তু কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আকিব। আগামী ৩১ মে আমিরাতের সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়ে যাবে তাঁর। এরপরই নতুন গন্তব্য, পাকিস্তান সুপার লিগ। সেখানে নতুন দায়িত্ব পাচ্ছেন, পিএসএলের প্রথম আসরে ব্যর্থ লাহোর কালান্দার্সের ক্রিকেট পরিচালক হচ্ছেন তিনি। পাকিস্তান টুডে।