আমিরের প্রশংসায় ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে নিয়ে দলে একটা বিভক্তি তৈরি হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সেটি দূর করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই এখন আর জাতীয় দলে ফিরতে কোনো বাধা নেই মোহাম্মদ আমিরের। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দলে জায়গা পাচ্ছেন বাঁহাতি পেসার। সফরের ৩টি টি-টোয়েন্টির জন্য আজ দল ঘোষণা করবে পাকিস্তান। তার আগে স্পট ফিক্সিংয়ের দায়ে জেল খাটা এবং পাঁচ বছর নিষিদ্ধ থাকা পেসারের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিস, ‘তার ফেরা নিয়ে আমি বেশ রোমাঞ্চিত। আমির সঠিক পথেই আছে। ফিটনেস ক্যাম্পে কঠোর পরিশ্রম করেছে। আমি মনে করি পাকিস্তান ক্রিকেটকে দেওয়ার অনেক বাকি আছে তার।’ আমিরের ফেরার জন্য সবার সহযোগিতাও কামনা করেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ। এএফপি।