আম্পায়ার আনফিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন-চার দিন ধরেই আলোচনায় চেট্টিহোদি শামসুদ্দিন। শেষ ওভারে জো রুটকে অবিশ্বাস্যভাবে আউটের সিদ্ধান্তটা না দিলে হয়তো সেদিন সিরিজটা জিতে যেত ইংল্যান্ড। রুটের ওই ভুল আউটের পরই সমালোচনা চলছে শামসুদ্দিনের। কাল তৃতীয় টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করার কথা ছিল তাঁর। কিন্তু মাঠে দাঁড়িয়ে থাকার মতো ফিট নন, এ অজুহাতে আর মাঠে যাননি। দায়িত্ব পালন করেছেন টিভি আম্পায়ারের। এএফপি।