আয়ারল্যান্ডের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের আশা তারা ‘চুনোপুঁটি’ হতে পারে, তবে তাদের জালেও রুই-কাতলা কম ধরা পড়েনি। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড। এবার ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। বিশ্বকাপ অভিষেকেই প্রথম পর্ব পেরোনো দলটিকে এবার হাতছানি দিচ্ছে কোয়ার্টার ফাইনাল। কিন্তু এত কিছু করেও লাভ কী হলো, আয়ারল্যান্ড তো এখনো সেই ‘ছোট’ দলই। আইসিসির তুঘলকি পরিকল্পনায় পরের বিশ্বকাপ খেলাটাই যাদের অনিশ্চিত। ব্যাপারটা মেনে নেওয়া কষ্টকর, উইলিয়াম পোর্টারফিল্ড মানতে পারছেনও না। আয়ারল্যান্ড অধিনায়ক কাল বলেই দিলেন নিজেদের ক্রিকেটের অভিজাত দলেই দেখেন তিনি। তাদের ‘সহযোগী’ দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়ার কোনোই মানে নেই। পোর্টারফিল্ড দাবি করতেই পারেন। এবার প্রথম চার ম্যাচের তিনটিতে জিতেছে আয়ারল্যান্ড। আজ হ্যামিল্টনে ভারতকে কিংবা পরের ম্যাচে পাকিস্তানকে হারালেই নিশ্চিত কোয়ার্টার ফাইনাল। সেটা না হলেও মাথা উঁচু করেই দেশে ফিরবে আইরিশরা। কিন্তু ২০১৯ বিশ্বকাপ? পোর্টারফিল্ড মনে করেন তাঁরা আইসিসিকে বার্তাটা দিয়ে রেখেছেন, ‘আশা করছি আইসিসি ব্যাপারটা ভেবে দেখবে।’ আজ ক্রিকেটের তিন মোড়লের বড় মোড়লকে হারিয়ে দিলে আসলেই ভাবতে হবে আইসিসিকে। এএফপি।