আয়ারল্যান্ডের কোচ ব্রেসওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল সিমন্সের বিদায়ে আয়ারল্যান্ডের কোচের পদটা শূন্যই ছিল। সেই জায়গাটা এবার নিচ্ছেন সাবেক নিউজিল্যান্ড কোচ জন ব্রেসওয়েল। কাল ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে এই খবর। দুই পক্ষের চুক্তিটা আপাতত ২০১৭ পর্যন্ত। ২০০৩ সাল থেকে পাঁচ বছর নিউজিল্যান্ডের কোচ ছিলেন ব্রেসওয়েল। বিশ্বকাপে আলো ছড়ানো আয়ারল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন টেস্ট স্ট্যাটাসের, ‘কোনো কিছুর জন্য লড়াই করার মতো আনন্দ আর কিছুতে নেই। আর সেটা যদি টেস্ট স্ট্যাটাস হয় তাহলে তো কথাই নেই।’ বিবিসি।