আয়ারল্যান্ডের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে আয়ারল্যান্ড-চমক নতুন নয়। ২০০৭ সালে পাকিস্তানকে বিদায় করে দিয়েছিল তারা। গত বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। আইরিশদের ঝলক কি এবারও দেখা যাবে? দলটির ক্যারিবীয় কোচ ফিল সিমন্স তো প্রায় সব দলকেই হারাতে চান! তাঁর কথা, ‘আমাদের সব দলকেই মাথায় রাখা উচিত। সমান গুরুত্ব দিয়েই খেলতে হবে সব সময়। দু-তিনটি নয়, পরের রাউন্ডে যেতে আমরা ছয়ের মধ্যে পাঁচটি ম্যাচই জিততে চাই। ধারাবাহিকতাই আমাদের লক্ষ্য।’
আয়ারল্যান্ডের অন্যতম স্বপ্নসারথি কেভিন ও’ব্রায়েন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটাকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলে শুরুটা হবে দারুণ। যেকোনো টুর্নামেন্টে শুরুর ম্যাচটি গুরুত্বপূর্ণ, আমাদের চোখও সেদিকেই।’ পেসার অ্যালেক্স কুসাকের আশা, ‘আমরা বড় কোনো দলকে হারালে আইসিসির নজরে পড়ে। এবারও তেমন কিছু করতে পারলে বড় দলগুলোর বিপক্ষে আমরা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাব। টেস্ট স্ট্যাটাসের দিকেও এগিয়ে যাব।’ ইয়াহু ক্রিকেট।