আরভিনের চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডাই চাতারার বোলিং মিরপুর টেস্টে ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। এবার ভোগাচ্ছে তাঁর নিজের দল জিম্বাবুয়েকেও। কাল বিকেলে নেটে চাতারার একটি বাউন্সার ছোবল দেয় ক্রেইগ আরভিনের বাঁ হাতের বুড়ো আঙুলে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটসম্যানকে। কাল পর্যন্ত যা অবস্থা তাতে জিম্বাবুয়ে মানেজার মুফারো চিতুরুমানির কণ্ঠে ছিল শঙ্কা, ‘হাসপাতালে নিয়েই স্ক্যান করা হয়েছে। কাল (আজ) স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কী অবস্থা। তবে খালি চোখে দেখে অবস্থা খুব একটা সুবিধের মনে হয়নি। চাতারা অনেক জোরে বল করছিল, বলটা লেগেছেও খুব বাজেভাবে। দেখা যাক...।’