আরেক উচ্চতায় সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গার ব্যাট আবারও চওড়া! ফাইল ছবি
সাঙ্গার ব্যাট আবারও চওড়া! ফাইল ছবি

কুমার সাঙ্গাকারা সেই শিল্পী, যাঁর কাছে ব্যাটটা হচ্ছে তুলি। ২২ গজের ক্যানভাসে সেই তুলি দিয়ে নিরন্তর আঁচড় দিয়ে চলেছেন। ক্যারিয়ার-সায়াহ্নেও সাঙ্গাকারা যেন তরুণ সৃষ্টিশীল শিল্পী। আজও সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও চলছে সাঙ্গার শৈল্পিক প্রদর্শনী। পা দিলেন নতুন উচ্চতায়।
সাঙ্গা ঢুকে পড়লেন ১৪ হাজার রানের ক্লাবে। ওয়ানডেতে এ সংখ্যাটা ছুঁয়েছিলেন আরেকজন—শচীন টেন্ডুলকার। তাঁর সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। এ ম্যাচের আগে ১৪ হাজার পূরণ করতে দরকার ছিল ৩৯ রান। সেটা তো হলোই। তুলে নিলেন ৯৪তম ফিফটি। সর্বশেষ, অপরাজিত রয়েছেন ৬৭ রানে। অপর ওপেনার তিলকরত্নে দিলশান আউট হয়ে যান ৬২ রান করে। এর আগে মিচেল জনসনের করা ষষ্ঠ ওভারে ছয়টা চার মেরে অস্ট্রেলীয়দের হৃৎকম্প বাড়িয়ে দিয়েছেন দিলশান!
অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯.২ ওভারে ১ উইকেটে ১৩২ রান।