আরেক ক্রিকেটারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল হিউজের মৃত্যুশোক কাটতে না-কাটতেই আবারও এক ক্রিকেটারের করুণ মৃত্যু! মারা গেছেন ২৯ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার রত্নাকর মোরে। পরশু মুম্বাইয়ের ওভাল ময়দানে খেলার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন মোরে৷ সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। টাটা পাওয়ারস ট্রোম্বে স্টেশন ক্লাবের হয়ে আন্তবিভাগ ম্যাচে খেলছিলেন এই ব্যাটসম্যান। চিকিৎসকেরা জানিয়েছেন, মোরের হার্টে তিনটি ‘ব্লক’ ছিল। মোরের মৃত্যুর পরই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) অনুমোদিত এই টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ জি নিউজ।