আরেক চশমিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ড ক্রিকেট দলের দিকে তাকালে ‘চশমা পরা সুবোধ ছাত্র চেহারা’র কাউকে মিস করেন এখন? ড্যানিয়েল ভেট্টোরি যে অনেক দিনই হলো আন্তর্জাতিক ক্রিকেট পরিমণ্ডলের বাইরে। তবে নতুন একজন চশমিশকে পেয়েও যেতে পারে নিউজিল্যান্ড। নতুন কেউ নন—রস টেলর। বছর খানেক ধরেই চোখের সমস্যায় ভুগছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। সেটি বেশ ভোগাচ্ছে তাঁকে। কাল তো পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের ৮ উইকেটের জয়ে ব্যাটিংও করেননি দ্বিতীয় ইনিংসে। আজ চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন। আজকের চোখের পরীক্ষাই বলে দেবে, সিরিজের দ্বিতীয় টেস্টে টেলর থাকছেন কি না। এ-ও জানা যাবে, চোখে চশমা লাগবে কি না, আর নিউজিল্যান্ডের ক্রিকেটে আরও একজন চশমাধারীর দেখা পাওয়া যাবে কি না। রয়টার্স।