আরেক প্রস্থ কোহলি-আনুশকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন আগেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করায় বিরাট কোহলি রাগ ঝেড়েছেন সংবাদমাধ্যমের ওপর। সেই কোহলিকে কিনা আবার ব্যক্তিগত প্রশ্ন! আর প্রশ্নকর্তাও এমন একজন যে রাগ দেখানোর কোনো উপায় ছিল না। কাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগে টসের সময় কোহলি কথা বলছিলেন সুনীল গাভাস্কারের সঙ্গে। দল নিয়ে নানা প্রশ্নের পর হঠাৎই গাভাস্কার বেঙ্গালুরুর অধিনায়ককে জিজ্ঞেস করে বসেন, ‘সে কি এখানে আছে আজ?’ এই ‘সে’ যে কোহলির বান্ধবী আনুশকা শর্মা সেটা বুঝতে সময় লাগেনি দর্শকদেরও। প্রশ্নের পরই তাই গ্যালারিতে শোনা যায় উচ্ছ্বাসধ্বনি। গাভাস্কার বিব্রত হয়ে যান প্রশ্ন করেই। কোহলিও লজ্জা পেয়ে জবাব দেন, ‘হ্যাঁ, আছে।’ পুরো ঘটনাটা নিয়ে টুইটারেও ছড়িয়ে পড়ে নানান রসিকতা। আইএএনএস।