আরেকটি অনন্য রেকর্ড সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলারের উইকেট পাওয়ার পর সাকিব। এই উইকেট আরেকটি অনন্য অর্জন এনে দিল তাঁকে। ছবি: সাজিদ হোসেন
মিলারের উইকেট পাওয়ার পর সাকিব। এই উইকেট আরেকটি অনন্য অর্জন এনে দিল তাঁকে। ছবি: সাজিদ হোসেন

ম্যাচ শুরু হতে ঢের বাকি। খেলোয়াড়েরা গা গরম করে নেবেন। সবার আগে সাকিব আল হাসানই মাঠে প্রবেশ করলেন। স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে খানিকক্ষণ হাত মকশো করে নিলেন। পরিসংখ্যানই বলে দিচ্ছিল, দক্ষিণ আফ্রিকাকে আটকাতে স্পিনের বিকল্প নেই। আর সে স্পিন আক্রমণে অগ্রণী ভূমিকা রাখতে হবে সাকিবকেই।

সাকিব পেরেছেনও। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে প্রোটিয়াদের। ৪ ওভার বোলিং করে ২৪ রানে পেয়েছেন ১ উইকেট। দারুণ এক বলে দ্রুতই ফিরিয়েছেন ‘কিলার’ মিলারকে। আর এতেই গড়েছেন অনন্য এক রেকর্ড। আবদুর রাজ্জাককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৫ উইকেটের মালিক এ বাঁহাতি অলরাউন্ডার। সাকিব কেবল উইকেট প্রাপ্তিতে সবার ওপরে নয়; বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রানের মালিক। ৩৮ ম্যাচে সাকিবের রান ৮৩৫।
রেকর্ড-টেকর্ড অবশ্য সাকিবের কাছে নতুন কিছু নয়। তবে এ রেকর্ডটি নিঃসন্দেহে অন্যরকম। টি-টিয়োন্টি ইতিহাসে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি কোনো দেশের পক্ষে একাই সর্বোচ্চ রান ও উইকেটের মালিক। মাত্রই কদিন আগে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। আজ আরও একটি শীর্ষ মুকুট উঠল সাকিবের মাথায়।

শীর্ষ দশ দলের শীর্ষে যাঁরা

দেশব্যাটিংবোলিং
বাংলাদেশসাকিব আল হাসান (৮৩৫)সাকিব আল হাসান (৪৫)
অস্ট্রেলিয়াডেভিড ওয়ার্নার (১৪৪৪)শেন ওয়াটসন (৩৯)
ইংল্যান্ডকেভিন পিটারসেন (১১৭৬)স্টুয়ার্ট ব্রড (৬৫)
দক্ষিণ আফ্রিকাজেপি ডুমিনি (১৪২৪)ডেইল স্টেইন (৫৫)
ওয়েস্ট ইন্ডিজক্রিস গেইল (১৪০৬)ড্যারন স্যামি(৪৩)
নিউজিল্যান্ডব্রেন্ডন ম্যাককালাম(২১৪৬)নাথান ম্যাককালাম (৫২)
ভারতবিরাট কোহলি (৯৭২)ইরফান পাঠান(২৮)
পাকিস্তানমোহাম্মদ হাফিজ (১৩৫৪)সাঈদ আজমল (৮৫)
শ্রীলঙ্কামাহেলা জয়াবর্ধনে (১৪৯৩)লাসিথ মালিঙ্গা (৬৮)
জিম্বাবুয়েহ্যামিল্টন মাসাকাদজা (৯১৫)প্রসপার উতসেয়া (২৫)