আরেকটি হার জিম্বাবুয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকতার উপলক্ষ শেষ ওয়ানডেতেও জিম্বাবুয়েকে এতটুকু ছাড় দেয়নি দক্ষিণ আফ্রিকা। ৯৩ ও ৬১ রানে প্রথম দুই ম্যাচ হারা স্বাগতিকদের ৭ উইকেটে হারাল এবি ডি ভিলিয়ার্সের দল, যদিও কাল বুলাওয়েতে অধিনায়কত্ব করেছেন ফ্যাফ ডু প্লেসি। প্রোটিয়ারা জয়ে পৌঁছে যায় ২৭.২ ওভারেই, ১৩৬ বল হাতে রেখে!
ইনিংসের প্রথম ৭ বলেই ২ উইকেট হারানো জিম্বাবুয়ে ৩৯.৫ ওভারেই অলআউট ১৬৫ রানে। অধিনায়ক এলটন চিগুম্বুরাই সর্বোচ্চ ৯০ রান করেছেন, যার ৪২-ই এসেছে ১১৯ রানে নবম উইকেট পড়ার পর। সিরিজ ও ম্যাচসেরা কুইন্টন ডি কক করেছেন ৮৪ রান। ক্রিকইনফো।