আর্থারকে শোয়েবের ৮ মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পেয়েই বিশৃঙ্খল পাকিস্তান ক্রিকেটকে কঠিন শৃঙ্খলে বাঁধতে চাইছেন মিকি আর্থার। সুদিন ফিরে পেতে দক্ষিণ আফ্রিকান এই কোচকেই যথার্থ মনে হচ্ছে শোয়েব আখতারের, ‘নিয়মনিষ্ঠ কোচ হিসেবে পরিচিত আর্থার। তাঁর উদ্ভাবনী চিন্তাভাবনাও আছে। পাকিস্তান ক্রিকেটে এই দুটি বিষয় খুব প্রয়োজন। আমাদের খেলোয়াড়দের মানসিকতা বদলে দেওয়ার ক্ষমতা তাঁর আছে। আমি আশাবাদী। কিন্তু কখন থামতে হবে সেটাও তাঁর জানতে হবে।’
আগামী কিছুদিন বেশ ব্যস্ত সময় কাটাতে হবে আর্থারকে। আগামী আট মাসে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলবে পাকিস্তান। শোয়েবের ধারণা, এ সময়টাই ভবিষ্যৎ নির্ধারণ করবে আর্থারের, ‘আট মাসের মধ্যেই আমরা জানতে পারব তিনি কোনো পরিবর্তন আনতে পারবেন নাকি অন্যদের মতোই বিদায় বলে দেবেন। এর মধ্যে হয় আমাদের খেলা-সংক্রান্ত চিন্তাভাবনা পাল্টে ফেলবেন তিনি, নতুবা বিদায় বলে দেবেন।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।