আল আমিনের পরীক্ষা চেন্নাইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ অক্টোবর বোলিং অ্যাকশনের পরীক্ষা হওয়ার কথা ছিল লিস্টারশায়ারের লাফবরো ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে। চোটের কারণে পিছিয়ে গেছে আল আমিন হোসেনের সেই পরীক্ষা। পুরোদমে বোলিং করে ওঠার মতো ফিট হওয়ার সম্ভাব্য তারিখ ১৮ অক্টোবর। বিসিবি থেকে আবেদন করা হয়েছিল যেন তারপর কোনো একটি তারিখ দেওয়া হয়। আইসিসি কাল জানিয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে সুবিধামতো সময়ে হবে আল আমিনের পরীক্ষা। তবে লাফবরো, কার্ডিফ বা ব্রিসবেনের মতো পরিচিত হয়ে ওঠা বায়োমেকানিক ল্যাবে নয়, আল আমিনের পরীক্ষা হবে ভারতের চেন্নাইয়ে। নতুন একটি অত্যাধুনিক ল্যাব করা হয়েছে এমআরএফ পেস ফাউন্ডেশনের শহরে।