আল আমিনের পরীক্ষা ৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন
আল আমিন

অ্যাকশনের পরীক্ষা দিতে আজ রাতে উড়ে যাচ্ছেন সোহাগ গাজী। বাংলাদেশের আরেক বোলার আল আমিন হোসেনের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে আগামী ৩ অক্টোবর। আল আমিনও যাচ্ছেন ব্রিটেনেই, তবে কার্ডিফে নয়। এই পেসারের পরীক্ষা হবে লিস্টারশায়ারের লাফবরো ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে। গত জুলাইয়ে এখানেই পরীক্ষা দিয়েছিলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের খণ্ডকালীন অফ স্পিনার পরে নিষিদ্ধও হয়েছেন। আল আমিন এখনো ওয়েস্ট ইন্ডিজে থাকলেও ভিসার আবেদন করা হয়েছে এর মধ্যেই। সব ঠিক থাকলে হয়তো ১ অক্টোবর যাবেন আল আমিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন আম্পায়াররা।