আল আিমনের বদলি এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল বিসিবি। দলে পরিবর্তন একটাই—পেসার আল আমিনের জায়গায় ডাক পেয়েছেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার জন্য শেষ দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আল আমিন। তবে ওয়ানডে সিরিজের দলে পাওয়া যাবে তাঁকে।
অবশ্য ওয়ানডে সিরিজ শুরুর আগেই পাওয়া যাবে চেন্নাইয়ে হওয়া এই পেসারের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্টও।
অন্যদিকে আচার্য মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে খেলতে এনামুল রয়েছেন এখন কলকাতায়। ৩০ অক্টোবর টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলেই দেশে চলে আসবেন বিসিবি একাদশের অধিনায়ক। ৩ নভেম্বর খুলনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়।