আলো ছড়িয়ে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৪ সেঞ্চুরি, ৮৫.৬৭ গড়ে ১০২৮ রান। সাদা-কালো পোশাকে অভিষেকের বছরটিকে ভালোই রাঙিয়েছেন অ্যাডাম ভোজেস। ধারাবাহিক এই ব্যাটিংয়ের সৌজন্যে জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়েও। অভিষেকের বছরে কমপক্ষে ৯০০ টেস্ট রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলীয় এই ব্যাটসম্যানেরই ব্যাটিং গড় সবচেয়ে বেশি। মেলবোর্ন টেস্টে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের যে অবস্থা, তাতে দ্বিতীয় ইনিংসে ভোজেস ব্যাট হাতে নেওয়ার সুযোগ পাবেন কি না সন্দেহ। পেলে হয়তো রানের হিসাবে মার্ক টেলরের আরও কাছে চলে আসতেন। ১২১৯ রান নিয়ে অভিষেক বছরে সবচেয়ে বেশি রানের মালিক টেলর। ভোজেস ছাড়াও অভিষেক বছরে হাজার রান আছে আরও একজনের—অ্যালিস্টার কুক। তথ্যসূত্র: ক্রিকইনফো।