আশরাফুলের বোলিং নিয়ে সন্দেহ

বোলিং নিয়ে ঝামেলায় পড়েছেন আশরাফুলফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে আশরাফুলের একটি বল নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির ম্যানেজার নাসির আহমেদ।

আশরাফুলের বোলিং নিয়ে এর আগে কোনো অভিযোগ শোনা যায়নি
ফাইল ছবি

প্রথম আলোকে নাসির বলেছেন, ‘চট্টগ্রামের বিপক্ষে জাতীয় লিগের সর্বশেষ ম্যাচে আশরাফুলের একটি বলে সমস্যা ধরা পড়ে। আমরা চেয়েছিলাম বিষয়টা আশরাফুলকে দেখাতে। কিন্তু জৈব সুরক্ষাবলয়ের কারণে সেটা হচ্ছে না। আমরা বিষয়টা নিয়ে এখনও আলোচনা করছি।’

দীর্ঘ দিন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলা আশরাফুলের বোলিং নিয়ে এর আগে কোনো অভিযোগ শোনা যায়নি। যেহেতু একটি বল নিয়েই সমস্যা, সেক্ষেত্রে আশরাফুলকে এ বলটির ব্যাপারে সতর্ক করা হতে পারে।

এবার নিয়মিত বোলিং করছেন আশরাফুল
ফাইল ছবি

বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করেছিলেন আশরাফুল। ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ম্যাচটি চট্টগ্রাম ইনিংস ও ৭৩ রানে জিতেছে।

এছাড়া এবারের জাতীয় লিগে নিয়মিতই বল করেছেন আশরাফুল। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।