আশা জাগালেন হেরাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালের আগে সুখবর পেল শ্রীলঙ্কা। দ্রুতই সেরে উঠছেন রঙ্গনা হেরাথ। লঙ্কান বাঁহাতি স্পিনার খেলতে পারেন আগামীকালের কোয়ার্টার ফাইনালেই। গতকাল অনুশীলনও করেছেন ৩৬ বছর বয়সী এই স্পিনার। অবশ্য বল হাতে নিতে পারেননি এদিনও। সপ্তাহ দুয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে নিজের বলে ক্যাচ নিতে গিয়ে বাঁ হাত কেটে ফেলেছিলেন হেরাথ। এর পর থেকেই তিনি মাঠের বাইরে।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া কাল হেরাথের সর্বশেষ অবস্থা জানিয়েছেন, ‘রঙ্গনা দ্রুত সেরে উঠছে। আশা করি, সে ঠিক হয়ে যাবে। সেলাই খুলে ফেলা হয়েছে এবং সে ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবে। সবকিছু নির্ভর করছে আজকাল কী হয় তার ওপর।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কাল হেরাথ সুযোগ পেলে একাদশ থেকে বাদ পড়বেন সিকুগে প্রসন্ন। স্পোর্ট টোয়েন্টিফোর।