আশা জাগিয়েছিলের শুভাগত-সাকলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভাগত–সাকলাইন
শুভাগত–সাকলাইন

১৫৮ রানের মামুলি এক সংগ্রহ নিয়েই লিড নেওয়ার আশা জাগিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই যে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল কর্ণাটক।
ব্যাটিং বিপর্যয়ে​র মধ্যে শিশির ভাভানের অপরাজিত ৫৫ রানের ওপর ভর করে কর্ণাটক এগিয়ে গেছে ৫ রানে। দিন শেষে তাদের সংগ্রহ ১৬৩ রান; হাতে আছে এখনো চার উইকেট।
টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সকালে টসে জিতে ব্যাট হাতে মাঠে নেমেই বিপর্যয়ের মধ্যে পড়েছিল বাংলাদেশ। মাত্র ১২ ওভারেই ৫ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, ঠিক তখনই ব্যাট হাতে লড়েন লিটন দাস। তাঁর পঞ্চাশ রানের ইনিংসটি বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে দলটিকে। লোয়ার অর্ডারে সাকলাইন সজীবকে নিয়ে লড়াই তা চালিয়ে গেছেন শুভাগত হোম। দুজনে মিলে দলকে এনে দিয়েছেন আপাত ভদ্রস্থ এক স্কোর। শুভাগতর সংগ্রহ ৫৫, সাকলাইন সজীবের ১৫।
বল হাতে বাংলাদেশকে পথ দেখিয়েছেন ওই শুভাগত আর সাকলাইন সজীবই।দুজনই নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট তুলে নিয়ে কর্ণাটক দলকে জেঁকে বসতে দেননি। একপর্যায়ে তো ১০০ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। কিন্তু ভাভানে এবং জগদীশ সূচিত মিলে সপ্তম উইকেট জুটিতে ৬৩ রানের জুটি গড়েই দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন।
সজীব এবং শুভাগত দুজনই বিপক্ষের তিনটি করে উইকেট নিয়েছেন। অন্য বোলাররা এখনো কোনো অবদান রাখতে পারেননি। লেগ স্পিনার জুবায়ের হোসেন মাত্র তিন ওভারেই দিয়েছেন ২৭ রান। সূত্র: ক্রিকইনফো