প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার না শেষ হয়ে গেল—অ্যাডিলেড টেস্টে আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর শঙ্কা জেগেছিল মাইকেল ক্লার্কের মনে। সফল এক অস্ত্রোপচারের সপ্তাহ খানেক পরে সেই ক্লার্কের কণ্ঠেই অন্য সুর। অস্ট্রেলীয় অধিনায়ক আশা করছেন বিশ্বকাপ খেলারও। অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় নিজের কলামে ক্লার্ক লিখেছেন, দ্রুতই সেরে উঠছেন তিনি, হাঁটতেও পারছেন কোনো সমস্যা ছাড়াই। বিশ্বকাপে ফিরতে পারবেন কি না সেটা সময়ই বলে দেবে, তবে আগামীকালই ধারাভাষ্যকক্ষে অভিষেক হচ্ছে ক্লার্কের। অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্টে ধারাভাষ্য দেবেন চ্যানেল নাইনে। এএফপি।