আসছে অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্টে অস্ট্রেলিয়া আসছে কি না, এটি এখনো নিশ্চিত করে বলার উপায় নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র কদিন আগে জানিয়েছেন, সফর চূড়ান্ত হবে নিরাপত্তাসংক্রান্ত সবুজসংকেত পাওয়ার পর। নিরাপত্তা খুঁটিয়ে দেখতে এই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল।
২০১৫ সালের অক্টোবরেও পর্যবেক্ষক দল পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাপ্রধান শন ক্যারলের নেতৃত্বে তিন সদস্যের পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছিল। কাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, এবারও নিরাপত্তা পর্যবেক্ষণ করতে আসছেন ক্যারল ও তাঁর সহযোগীরা, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের মতো দল যেকোনো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা দল এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। তারা নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখে ক্রিকেট অস্ট্রেলিয়াকে রিপোর্ট দেবে।’