আসছে জিম্বাবুয়ের মেয়েদের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের আরেকটি ক্রিকেট দল আজ পা রাখছে বাংলাদেশে। দেশটির ছেলেদের জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের পর আজ আসছে দেশটির মেয়েদের জাতীয় দল। এক সপ্তাহের সফরে বাংলাদেশের মেয়েদের সঙ্গে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে দলটি। দুটি ম্যাচই হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ ১৭ নভেম্বর, শেষ ম্যাচ ১৯ নভেম্বর। দুটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।