আসছেন না মাকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫টি ওয়ানডে খেলেছেন। ৩২.৯৫ গড়ে করেছেন ৭২৫ রান। পুনর্গঠন-প্রক্রিয়ার মধ্য দিয়ে চলা পাকিস্তান ওয়ানডে দলে নির্ভরযোগ্য হয়ে উঠেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান সোহেব মাকসুদ। পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফরে চোটের কারণে তাঁর আসা হচ্ছে না। গত পরশু অনুশীলনের সময় বাঁহাতে ব্যথা অনুভব করেন, পরে চিকিৎসকেরা তাঁর কবজির ওপরের অংশে চিড় আবিষ্কার করেন। ফলে ওয়ানডে সিরিজ এবং সফরের একমাত্র টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটসম্যানের। পূর্বঘোষিত পাকিস্তানের টেস্ট দলে না থাকা মাকসুদের জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে তিনটি টি-টোয়েন্টি খেলা ২৪ বছর বয়সী সাদ নাসিমকে। রয়টার্স।