আসল কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ইংল্যান্ডে কাটিয়ে সামির নাসরি এখন স্পেনে। এ মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে ধারে যোগ দিয়েছেন সেভিয়ায়। সিটির বেঞ্চে বসে দিন পার করার চেয়ে সেভিয়ার মতো ক্লাবে খেলার সুযোগ কাজে লাগানো অনেক ভালো। তবে ফরাসি মিডফিল্ডার জানিয়েছেন ভিন্ন কথা, শুধু খেলার সুযোগ নয়, তাঁর স্পেন-যাত্রায় ভূমিকা রেখেছে আরও দুটি বিষয়—ভালো খাবার ও সুন্দরী নারী! সেভিয়ার অফিশিয়াল পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে নাসরি নিজেই ফাঁস করেছেন এ তথ্য, ‘গার্দিওলা আমাকে থাকতে বলেছিল কিন্তু একটা পরিবর্তন দরকার ছিল। ভালো খাবার, সুন্দরী মেয়ে ও ভালো কোচ। আমার আর কিছু জানার দরকার ছিল না।’ ফুটবলারদের দলবদলের নতুন একটা কারণ তাহলে পাওয়া গেল। গোলডটকম।