আসলাম পারেননি, আজহার পেরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর আজহার। ছবি: রয়টার্স
সেঞ্চুরির পর আজহার। ছবি: রয়টার্স

মাত্র ১৮ রানের আক্ষেপ এবং তা অনেক দিনই তাড়িয়ে বেড়াবে সামি আসলামকে। শান মাসুদের জায়গায় সুযোগ পেয়েছেন দলে, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিরও সুবাস পাচ্ছিলেন। কিন্তু দুরূহ একটা রান নিতে গিয়ে ৮২ রানে রানআউট পাকিস্তানের বাঁহাতি ওপেনার। ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে সেঞ্চুরির রেকর্ডও তাই গড়া হয়নি ২০ বছর বয়সী আসলামের।

আসলাম না পারলেও আজহার আলী পেরেছেন। স্টুয়ার্ট ব্রডকে বাউন্ডারি মেরে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। আজহার-আসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে এজবাস্টন টেস্টের আজ দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ২ উইকেটে তুলেছে ২৩৭ রান। এখনো ইংল্যান্ডের চেয়ে পাকিস্তান পিছিয়ে ৬০ রানে। আজহার অপরাজিত ১৩০ রানে।
সকালে মোহাম্মদ হাফিজ আউট হয়ে গেছেন প্রথম ওভারেই। কিন্তু অ্যান্ডারসনের ওই উইকেটের পর ইংলিশ বোলারদের হতাশ করে গেছেন আসলাম ও আজহার। দ্বিতীয় উইকেটে দুজন তুলেছেন ১৮১ রান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এটিই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান। ক্রিকইনফো।