আসলে চুইংগাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীতিমতো ভড়কে গিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালামের সতীর্থরা। আবার গুরুতর কিছু হলো না তো নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের! বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও কিপিং করছিলেন, হঠাৎই মাটিতে বসে খুকখুক কাশতে লাগলেন। দর্শকদের মধ্যে উসখুস, ‘বিগ-ম্যাক’ কি অসুস্থ হয়ে পড়লেন? সতীর্থরা ভয় পেলেন, হিটস উইকেটকিপারের হিট স্ট্রোক হলো না তো? তড়িঘড়ি মাঠের বাইরে থেকে পানিও আনা হলো। তারপরই জানা গেল রহস্য! হিট স্ট্রোক নয়, ‘বেয়াড়া’ চুইংগাম বাধিয়েছে ঝামেলা। ম্যাককালাম চুইংগাম চিবোচ্ছিলেন, সেটিই হঠাৎ আটকে গিয়েছিল গলায়! অবশ্য পরে ব্যাট হাতে ‘সুস্থ’ ম্যাককালামের তেজও দেখা গেল, ১৮ বলে করেছেন ৫০ রান! রেনেগেডসের ২০০ রান তাড়া করে জিতল হিটস। নিউজ ১৮।