প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস অ্যান্ডারসনের বাউন্সারটা ক্রিস রজার্সের হেলমেটে আঘাত হেনেছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলীয় ওপেনারের পাওয়া সেই আঘাতের জের টের পাওয়া গেল চতুর্থ দিনে। চোখে ঝাপসা দেখায় দ্বিতীয় ইনিংসটা শেষ না করেই ড্রেসিংরুমে ফিরে যান রজার্স। টেস্টে এই নিয়ে ২৫ বার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পাশে লেখা হলো ‘আহত অবসর’। টেস্টে চোট পেয়ে বা অন্য কোনো কারণে অসময়েই ইনিংসে ইতি টানায় অস্ট্রেলিয়াই সবার ওপরে। ইংলিশ ব্যাটসম্যানরা আছেন এরপরই (২৩ বার)। সবচেয়ে কম একবার করে ‘আহত অবসর’ লেখা হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পাশে। ব্যক্তিগত হিসেবে টেস্টে সবার ওপরে
ভারতের রাহুল দ্রাবিড় ও দিলীপ ভেংসরকার এবং ইংল্যান্ডের নাসের হুসেইন। এই তিনজনই তিনবার করে অবসর নিতে বাধ্য হয়েছেন।