আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছেন মোস্তাফিজুর রহমানফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকভাবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর আজ আবু ধাবিতে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল।

বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে টস হেরে আগে বল করবেন লিটনরা।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ভালো হয়নি বাংলাদেশের। ৭ উইকেটে ১৪৭ রান তোলার পর হারতে হয় ৪ উইকেটে।

সব মিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বাংলাদেশের। আয়ারল্যান্ড অবশ্য নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে দেয়। ৮ উইকেটে ৯৬ রানে পাপুয়া নিউ গিনিকে আটকে দিয়ে ২০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।