আয়ারল্যান্ডের ভাস-শরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামিন্ডা ভাসকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসছে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার সাবেক পেসারকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ৪১ বছর বয়সী ভাস আইরিশ ক্যাম্পে যোগ দেবেন আগামী মাসে, থাকবেন বিশ্বকাপ পর্যন্ত। ভারতে বিশ্বকাপ, আর এই কন্ডিশনে কাজে দেবে তাঁর বিপুল অভিজ্ঞতা—এই যুক্তিতেই ভাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ভাস এর আগে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৮ মার্চ থেকে। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডের গ্রুপসঙ্গী বাংলাদেশ, ওমান ও হল্যান্ড। এএফপি।