আয়োজক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোর প্রেমাদাসা ও জোহানেসবার্গের ওয়ান্ডারার্স পেছনে পড়েছে পরশু। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এবার নিজের করে নিতে যাচ্ছে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের রেকর্ডটাও। এশিয়া কাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচসহ শেরেবাংলায় এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে ২৫টি। প্রেমাদাসা ও ওয়ান্ডারার্স আয়োজন করেছে ২৩টি করে। ৩৪ ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজনের রেকর্ডটা আপাতত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। তবে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচ দিয়েই দুবাইকে ছাড়িয়ে যাচ্ছে মিরপুর। তবে দেশের হিসাবে এশিয়া কাপ শেষেও এগিয়ে থাকবে সংযুক্ত আরব আমিরাত। এ পর্যন্ত ৭৫টি টি-টোয়েন্টি হয়েছে আমিরাতে। ৫৭ ম্যাচ নিয়ে আপাতত বাংলাদেশ আছে তিনে। তবে টুর্নামেন্ট শেষে ৬৮ ম্যাচ নিয়ে বাংলাদেশ পেছনে ফেলবে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে (৬০)।