প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি উৎসব। কাল এশিয়া কাপের বাছাইপর্ব দিয়েই বাংলাদেশ আবার মেতেছে ২০ ওভারের ক্রিকেট নিয়ে। কাল হওয়া আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ও হংকং-ওমান ম্যাচ দুটি বাংলাদেশের মাটিতে ৫২ ও ৫৩ নম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এরপর বাছাইপর্বের আরও ৪টি ও এশিয়া কাপের ১১টি ম্যাচ হবে আগামী দুই সপ্তাহে। এই ম্যাচগুলো হয়ে গেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজনে বাংলাদেশ চতুর্থ স্থান থেকে উঠে আসবে দ্বিতীয় স্থানে। ৭৫টি ম্যাচ আয়োজন করে এক নম্বর জায়গাটি সংযুক্ত আরব আমিরাতের দখলে। ৫৮ ও ৫৪ ম্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড আছে দুই ও তিনে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারতে এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে মাত্র ১৫টি।