ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি এল অবশেষে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভারে ঢাকা এজবাস্টনের উইকেট। ছবি: টুইটার
কাভারে ঢাকা এজবাস্টনের উইকেট। ছবি: টুইটার

ঝিরিঝিরি বৃষ্টি যখন খেলা থামিয়ে দিয়েছে, স্টিভেন স্মিথের মুখটা তখন বার্মিংহামের আকাশের মতো ভার। অস্ট্রেলীয়রা যে মনেপ্রাণেই চাইছে বৃষ্টি বাগড়া ছাড়া শেষ হোক এই ম্যাচ। আর তাতে জিতুক তারা। সেমিফাইনালটা যে তবে নিশ্চিত হবে তাদের। বৃষ্টিতে অস্ট্রেলীয়দের মন খারাপ হলেও বাংলাদেশের মন নিশ্চয়ই খুশিতে নেচে উঠেছে!

এই বৃষ্টি যে বাংলাদেশের জন্য বড় পয়মন্ত! বৃষ্টি যত দীর্ঘায়িত হবে, ততই লাভ বাংলাদেশের। ম্যাচটা পরিত্যক্ত হলে কিংবা ইংল্যান্ড জিতলে সেমিফাইনাল নিশ্চিত মাশরাফিদের। যদি ম্যাচটা পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়ার পয়েন্ট বাংলাদেশের সমান হবে—৩। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে, কাদের জয় বেশি। সেখানে এগিয়ে থেকে শেষ চারে পা রাখবে বাংলাদেশ।
এজবাস্টনে আজ ষষ্ঠ ওভারে বৃষ্টিবাধায় খেলা বন্ধ হওয়ার আগে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে ৩৫ রান তুলতেই ইংলিশরা হারিয়ে ফেলেছে ৩ উইকেট।

আরও পড়ুন...