ইংল্যান্ড আসছে ৩০ সেপ্টেম্বর
লম্বা বিরতি শেষে আগামী অক্টোবরে আবার ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলা বাংলাদেশ অক্টোবরে দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চূড়ান্ত করেছে সফরসূচি। ২০১০ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল।
দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। ৪ অক্টোবর ফতুল্লায় এক দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে নামবে দলটি। এরপর ৭, ৯ ও ১২ অক্টোবর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম দুই ওয়ানডের ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২০ অক্টোবর শুরু প্রথম টেস্টও হবে এই ভেন্যুতেই। ২৮ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্টটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
সফরসূচি
৪ অক্টোবর
এক দিনের প্রস্তুতি ম্যাচ (ফতুল্লা)
৭ অক্টোবর
১ম ওয়ানডে* (মিরপুর)
৯ অক্টোবর
২য় ওয়ানডে* (মিরপুর)
১২ অক্টোবর
৩য় ওয়ানডে* (চট্টগ্রাম)
১৪-১৫ অক্টোবর
দুই দিনের প্রস্তুতি ম্যাচ (চট্টগ্রাম)
১৬-১৭ অক্টোবর
দুই দিনের প্রস্তুতি ম্যাচ (চট্টগ্রাম)
২০-২৪ অক্টোবর
১ম টেস্ট (চট্টগ্রাম)
২৮ অক্টোবর-১ নভেম্বর
২য় টেস্ট (মিরপুর)
*দিবারাত্রির ম্যাচ