ইংল্যান্ড ছাড়লেন সেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাওয়ার আশায় সাউথ অস্ট্রেলিয়ার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেসন গিলেস্পি। কিন্তু ডেভিড সেকার হাঁটলেন উল্টো পথে। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে কোচ হলেন ভিক্টোরিয়া রাজ্য দলের। অবশ্য ভিক্টোরিয়া দলের মূল কোচ তিনিই। ২০১০-১১ মৌসুম এবং ২০১৩ সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল সেকারের। পাঁচ বছর ধরে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে থাকা সেকারকে কাল তিন বছরের জন্য ভিক্টোরিয়া দলের নতুন কোচ ঘোষণা করেছে ক্রিকেট ভিক্টোরিয়া। এএফপি।