ইংল্যান্ড জিতল দুই দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ম্যাচের প্রথম দিনটা ছিল ক্রিস ওকসের। পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার। পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা অলআউট হয় ২৩৯ রানে। কাল রিজার্ভ ডেতে দারুণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়ে দ্বিতীয় দিনটা নিজের করে নিলেন জো রুট। রুটের অপরাজিত ১০৪ রানে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই দ্বিতীয় দিনে যাওয়া ওয়ানডেটা জিতে ৭ ম্যাচ সিরিজে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড (৩-২)।
টানা দ্বিতীয় ফিফটি পাওয়া জেমস টেলরের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৪ রান যোগ করেন রুট, চতুর্থ উইকেটে ৮৬ রান করেন রবি বোপারাকে নিয়ে। ২০১৪ সালে তিনটি সেঞ্চুরি পাওয়া রুট উইকেটে আসেন ইংল্যান্ড ৩৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা লঙ্কান অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকে পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো, বিবিসি।
সিরিজের ষষ্ঠ ওয়ানডে আগামীকাল পাল্লেকেলেতেই।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২৩৯ (সাঙ্গাকারা ৯১, ম্যাথুস ৪০, দিলশান ৩৫, থিসারা ২৭; ওকস ৬/৪৭, জর্ডান ২/৫৬)। ইংল্যান্ড: ৪৯.১ ওভারে ২৪০/৫ (রুট ১০৪*, টেলর ৬৮, বোপারা ২৮, কুক ২০; সেনানায়েকে ২/৩৫)।
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জো রুট।